পর্তুগাল টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া

পর্তুগাল টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া

পর্তুগাল দক্ষিণ-পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। এই রাষ্ট্রটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশে, স্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত।পর্তুগালের রাজধানী ও বৃহত্তম শহর লিসবন।পর্তুগাল বিশেষ করে দোউরু নদীর উপত্যকা আঙুরক্ষেতের জন্য বিখ্যাত। এখান থেকে পর্তুগালের বিখ্যাত পোর্ট ওয়াইনের জন্য আঙুর উৎপাদিত হয়। ১৯৮৬ থেকে পর্তুগাল তৎকালীন ইউরোপীয় ইকনমিক কমিউনিটি, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
পর্তুগাল বহুজাতিক অভিবাসী ও পর্যটনভিত্তিক দেশ। ভ্রমণ ও দূরবর্তী কাজ করার (রিমোর্ট ওর্য়াক) জন্য বিশ্বের সেরা দেশ হিসাবে পর্তুগালকে স্বীকৃতি দেওয়া হয়েছে।পর্তুগাল টুরিস্ট ভিসা শেনজেন ভিসার একটি প্রকার।

পর্তুগালের টুরিস্ট ভিসা আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস

পর্তুগাল একটি শেনজেন অধিভুক্ত দেশ। শেনজেন অধিভুক্ত যেকোনো একটি দেশের ভিসা পেলে খুব সহজেই শেনজেন অধিভুক্ত বাকি দেশ গুলোতে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
পর্তুগালের তথা শেঞ্জেন টুরিস্ট ভিসা পেতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয়, তার সম্পূর্ণ তালিকা ও বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো। এই নির্দেশিকাটি আপনাকে সহজে এবং সঠিকভাবে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।

পর্তুগাল ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য আপনার প্রয়োজনীয় নথিগুলি হল:

🍁১.পাসপোর্ট:পর্তুগাল টুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রথমেই লাগবে কমপক্ষে ৬ মাস মেয়াদ সম্পন্ন একটি পাসপোর্ট। পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পাতা থাকতে হবে। এবং পূর্বের শেঞ্জেন বা অন্য দেশের ভিসা থাকলে তার কপি সংযুক্ত করতে হবে।

🍁২. পর্তুগাল ভিসা আবেদন পত্র :
পর্তুগিজ MFA ওয়েবসাইট থেকে আবেদন এর ফর্মটি ডাউনলোড করতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করে সেখানে স্বাক্ষর করতে হবে। যদি আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হয়, সেক্ষেত্রে অভিবাবকের সাইন প্রয়োজন।

🍁৩.ছবি
পর্তুগাল ভিসা আবেদন এর জন্য অবশ্যই সদ্য তোলা ভালো কোয়ালিটির ছবি, ৩৫x৪৫ মিমি সাইজ লাগবে ।এবং ছবির ব্যাকগ্রাউন্ডে হবে সাদা।

🍁৪. ট্রাভেল হেলথ ইন্সুরেন্স
পর্তুগাল ভিসা আবেদন এর জন্য একটি ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। সেজন্য কমপক্ষে ৩০,০০০ ইউরো সমপরিমাণ মেডিকেল এবং ইমারজেন্সি সিচুয়েশন কাভার করবে।শেঞ্জেনভুক্ত সব দেশে কাভার হবে এবং ভ্রমণের জন্য নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময়ের জন্য ভ্যালিড থাকবে।

🍁৫. পেমেন্ট
পর্তুগাল ভিসা আবেদন ফি আশি ইউরো (প্রায় ১০,৪০০ টাকা)। ভিসা আবেদন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পেমেন্ট করতে হবে।

🍁৬. রিটার্ন এয়ার টিকেট
পর্তুগাল ভিসা আবেদন এর জন্য রিটার্ন এয়ার টিকেটের কপি সংযুক্ত করতে হবে।

🍁৭. পর্তুগাল টুরিস্ট ভিসা কাভার লেটার
ভ্রমণের জন্য কাভার লেটার ও খুবই গুরুত্বপূর্ণ। কাভার লেটারে অবশ্যই যেই তথ্য গুলো দিতে হবে –
🍁ব্যক্তিগত তথ্য: আবেদনকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।(নাম, জাতীয়তা, কর্মসংস্থান অবস্থা)
🍁ভ্রমণের কারণ: পর্তুগাল ভ্রমণের কারণ উল্লেখ করতে হবে।
🍁 ভ্রমণের সময়সূচি: কোন তারিখে ভ্রমণ করবেন এবং কত তারিখে ফিরে আসবেন তা উল্লেখ করতে হবে।
🍁অন্য দেশ ভ্রমণ: পর্তুগাল ছাড়াও শেঞ্জেনের অন্য কোন দেশ ভ্রমণ করবেন কিনা তা উল্লেখ করতে হবে।
🍁পর্যটন পরিকল্পনা: পর্তুগালে কোথায় কোথায় ভ্রমণ করবেন তার তথ্য প্রদান করতে হবে।

🍁৮. ব্যাংক স্টেটমেন্ট
পর্তুগাল ভিসা আবেদন এর জন্য ব্যাংক স্টেটমেন্টঅতীব জরুরি। সাম্প্রতিক কমপক্ষে ৩-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।

🍁৯. হোটেল রিজার্ভেশন বা টুরিস্ট অ্যাপার্টমেন্ট বুকিং কপি
পর্তুগালে থাকার ব্যবস্থা প্রমাণ করার জন্য হোটেল বা অ্যাপার্টমেন্ট বুকিংয়ের কপি সংযুক্ত করতে হবে।

🍁১০. পেশাগত প্রমাণ সম্পর্কিত তথ্য
আপনার বর্তমান পেশা সম্পর্কিত সকল তথ্য প্রদান করতে হবে। যেমনঃ চাকরির সার্টিফিকেট, ব্যবসা হলে ব্যবসার ট্রেড লাইসেন্স,শিক্ষার্থী হলে শিক্ষা প্রতিষ্ঠান এর আইডি কার্ডের কপি ।

ডকুমেন্টসের ভাষা

সবগুলো ডকুমেন্ট অবশ্যই ইংরেজিতে সাবমিট করতে হবে। যে ডকুমেন্টগুলো বাংলায় রয়েছে সেগুলো ট্রান্সলেট করে ইংরেজিতে করতে হবে।

পর্তুগাল ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন প্রক্রিয়া

পর্তুগাল ট্যুরিস্ট ভিসার আবেদন করার জন্য, আপনার কাছের পর্তুগিজ দূতাবাস বা কনস্যুলেটের সাথে যোগাযোগ করতে হবে।

🍁পর্তুগাল ভিসা আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। পর্তুগাল/শেনজেন ভিসার আবেদনপত্রটি পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পেতে পারেন।

🍁প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন।

🍁পর্তুগিজ দূতাবাসে নথি জমা দেওয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট করুন।

🍁পর্তুগাল ট্যুরিস্ট ভিসার আবেদন ফি প্রদান করুন।

🍁আপনার নথি সহ আপনার অ্যাপয়েন্টমেন্টের দিন দেখান। আপনাকে ভিসা ইন্টারভিউ দিতে হতে পারে।

🍁ভিসা প্রসেস করা পর্যন্ত অপেক্ষা করুন। এটি কয়েক সপ্তাহ সময় নিতে পারে – কখনও কখনও আরও বেশি।

🍁পর্তুগিজ দূতাবাস আপনাকে সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবে। যদি এটি ইতিবাচক হয়, আপনি ভিসা নিতে যেতে পারেন।

🍁ভিসায় উল্লেখিত তারিখের মধ্যে পর্তুগাল ভ্রমণ করুন।

পর্তুগাল ট্যুরিস্ট ভিসা ফি

পর্তুগাল শেনজেন/পর্যটন ভিসার জন্য ফি হল:

🍁প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বেশি বয়সী শিশুদের জন্য পর্তুগাল শেনজেন/পর্যটন ভিসার ফি হল: €80
🍁6 থেকে 12-এর মধ্যে শিশুদের জন্য ভিসার ফি হল: €40
🍁6 বছরের কম বয়সী শিশুদের জন্য – বিনামূল্যে

এগুলো ছাড়াও… আপনার ভিসা প্রসেসিং খরচ আছে।

আমাদের শেনজেন ভিসা প্রসেসিং সার্ভিস চার্জ 12,000 টাকা। ডকুমেন্ট অনুবাদ এবং প্রস্তুতির জন্য আপনাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। যেহেতু Schengen-এর জন্য আপনাকে বাধ্যতামূলক ভ্রমণ বীমা ক্রয় করতে হবে, সেহেতু আপনি Schengen সদস্য রাষ্ট্রের মধ্যে কত দিন থাকতে চান তার উপর নির্ভর করে আপনার অতিরিক্ত BDT 1700-3000 খরচ হবে।

পর্তুগাল ট্যুরিস্ট ভিসার প্রকারভেদ

বৈধতার উপর নির্ভর করে দুই ধরনের পর্তুগাল ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে :

🍁সিঙ্গেল-এন্ট্রি পর্তুগাল ট্যুরিস্ট ভিসা: এটি পর্তুগাল এবং শেনজেন এলাকায় শুধুমাত্র একটি প্রবেশের জন্য বৈধ। একবার আপনি চলে গেলে, ভিসা বৈধ থাকলেও আপনি পুনরায় প্রবেশ করতে পারবেন না।

🍁মাল্টিপল-এন্ট্রি পর্তুগাল ট্যুরিস্ট ভিসা: যতদিন ভিসা বৈধ থাকবে ততদিন আপনি পর্তুগাল এবং শেনজেন জোনের অন্যান্য দেশে একাধিকবার প্রবেশ করতে পারবেন। তবে পর্তুগাল/শেনজেনে আপনি সর্বোচ্চ 90 দিনের বেশি থাকতে পারবেন না।

পর্তুগালের টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এই ডকুমেন্টগুলি সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপ সতর্কতার সাথে অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে জমা দিন। এতে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং সফল হবে।

বাংলাদেশের সেরা  ভিসা কনসালটেন্ট?

আপনি Schengen ভিসা প্রক্রিয়ায় আটকে থাকলে Sports Tourism Bangladesh আপনার বিশ্বস্ত গাইড হতে পারে ।

Sports Tourism Bangladesh বাংলাদেশের সেরা সেনজেন ভিসা পরামর্শক/এজেন্সি।

আমাদের অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য পরামর্শদাতাদের দল বাংলাদেশে সব ধরনের ভ্রমণ সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে – দ্রুত এবং দক্ষতার সাথে।

ভ্রমণের অনেক উটকো ঝামেলা এড়াতে ট্রাভেল এজেন্সীর মাদ্ধমে ভ্রমণ করতে দেশের সবচেয়ে ফিমেল ফ্রেন্ডলি ও বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল এজেন্সী Sports Tourism Bangladesh এর সাথে যোগাযোগ করতে পারেন ,ভ্রমণকে সুন্দর ও আনন্দদায়ক করায় আমাদের প্রথম প্রতিশ্রুতি।
ভ্রমণ সংক্রান্ত যেকোনো বিষয়ে ভিসা ও এয়ার টিকেট জানতে ও সহযোগিতার জন্য ভিজিট করুন আমাদের পেজ :https://www.facebook.com/sportstourismbd
এবং কল করুন : 01820-109 109

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *