বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন
বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা
একজন ভ্রমণ প্রেমীর কাছে ভারত একটি অন্যতম ভ্রমণ গন্তব্য ,বিশেষ করে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশের প্রতিবেশী এলাকা হচ্ছে সৌন্দর্যে মন্ডিত ভারত। অপরূপ রূপে রূপান্তিত ভারত রাজ্য। ভারতের প্রতিটি প্রান্তর ই অন্যরকম সুন্দর। তাই বাংলাদেশিদের কাছে ভারত সব থেকে প্রিয় ভ্রমণ গন্তব্য। আর এই বিষয়টি ই মাথায় রেখে ভারত সরকার অনলাইনে বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা আবেদন করার সুযোগ রেখেছে। বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে কিছু নিয়ম কানুন ও ডকুমেন্ট প্রয়োজন হয়।
বাংলাদেশে IVAC (Indian Visa Application Center)
বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা আবেদনের জন্য IVAC (Indian Visa Application Center) রয়েছে ৫ টি। সেগুলো হলো :
১.বাংলাদেশ-চট্টগ্রাম
২.বাংলাদেশ-ঢাকা
৩. বাংলাদেশ-খুলনা
৪.বাংলাদেশ-রাজশাহী
৫. বাংলাদেশ-সিলেট
বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা আবেদনের জন্য আপনি আপনার এরিয়ার IVAC সেন্টার এ গিয়ে ভিসা ফ্রম ও ডকুমেন্ট জমা দিতে পারেন।
ভারতীয় ভিসার প্রকারভেদ
সাধারণত ভারতীয় ভিসা কয়েক ধরণের হয়ে থাকে।যেমন :
২. মেডিকেল ভিসা
৩. বিজনেস ভিসা
৪.সাংবাদিক ভিসা
৫.মিশনারী ভিসা
৬.অফিসিয়াল ভিসা
৭.ট্রানজিট ভিসা
৮.ডিপ্লোম্যাটিক ভিসা
ইত্যাদি।
সাধারণত বেশির ভাগ মানুষ ৩ ধরণের ভিসা ই বেশি করে থাকে।
বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা আবেদনের জন্য ৩ ধরণের ভিসা সম্পর্কে নিচে বিস্তারিত দেয়া হলো :
১.ট্যুরিস্ট ভিসা :ভারতের সাংস্কৃতিক ,ঐতিহাসিক এবং প্রাকৃতিক আকর্ষণ পর্যবেক্ষণ ও উপভোগ এর জন্যই সাধারণত এই ভিসা টি প্রদান করা হয়। এই ভিসার মাদ্ধমে আপনি ভারতের যেকোনো পর্যটন স্থানে ভ্রমণ করতে পারবেন।
২. বিজনেস ভিসা :ব্যবসায়িক ভিসা ব্যবসা-সম্পর্কিত উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করা ব্যক্তিদের জন্য, যেমন সভা, সম্মেলন বা ব্যবসায়ের সুযোগ অন্বেষণের জন্য উদ্দেশ্যযুক্ত।
৩. মেডিকেল ভিসা: অনেকেই উন্নত মানের চিকিৎসার জন্য ভারতের কিছু জায়গায় ভ্রমণ করে থাকেন ,যার জন্য তাদের একটি মেডিকেল ভিসার প্রয়োজন হয়। মেডিকেল ভিসায় রোগীর সমস্ত ডিটেল ,হসপিটালের ডিটেলস এইসব কিছু ইনক্লুড করতে হয় এবং সাথে একজন আটেন্ডেন্স ও নিতে হয়।
বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া:

অনলাইনে সাধারণত ভারতীয় ট্যুরিস্ট ই-ভিসা, ভারতীয় বিজনেস ই-ভিসা, ভারতীয় মেডিকেল ই-ভিসা এবং ভারতীয় মেডিকেল অ্যাটেন্ডেন্ট ই-ভিসার জন্য নিবন্ধন করতে হবে।
বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা অনলাইনে আবেদনের জন্য আপনাকে ভিসা আবেদনের একটি ফর্ম পূরণ করতে হবে যার জন্য আপনার কিছু কোয়ালিটি থাকতে হবে। ইন্ডিয়ান ভিসা আবেদন বা প্রসেসসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ : https://www.facebook.com/sportstourismbd
কল করতে : ০১৮২০-১০৯ ১০৯
অথবা আপনি নিজেই আবেদন ফরম টি পূরণ করতে পারেন। আবেদন করতে প্রবেশ করুন http://www.ivacbd.com/ এখানে। নির্ধারিত তথ্য পূরণ সাপেক্ষে আবেদন সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট

১। মূল পাসপোর্ট: ভিসার আবেদন জমা করার তারিখের আগ থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদ থাকতে হবে। পাসপোর্টে অন্তত দু’টি সাদা পাতা থাকতে হবে। পাসপোর্টের অনুলিপি (দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর এনডোর্সমেন্ট, যদি থাকে) সংযুক্ত করতে হবে।
২। আবেদনপত্রের সঙ্গে সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে।(যদি থাকে/হারিয়ে গেলে জিডি রিপোর্টসহ জমা দিতে হবে)
৩। একটি সদ্য তোলা (৩ মাসের বেশি পুরোনো নয়) ২x২ (৩৫০x৩৫০ পিক্সেল) সাইজের রঙিন ছবি যেনো পুরো মুখমন্ডল দেখা যায় এবং ছবির পিছনের অংশ সাদা হতে হবে।(অবশ্যই সাদা পোশাক পরিহিত ছবি দেয়া যাবে না)
৪। আবাসস্থলের প্রমাণপত্র: জাতীয় পরিচয়পত্র এবং বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি।
৫। পেশার প্রমাণপত্র : চাকরিজীবি হলে চাকরিদাতার কাছ থেকে সনদ (NOC )। শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের অনুলিপি এবং ছুটির ছাড়পত্র সংযুক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত কাগজপত্র, বিজনেস ব্যক্তির বাণিজ্য সনদপত্র লাগবে এবং ট্রেড লাইসেন্স লাগবে।
৬। আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র: আবেদনকারীদের জন প্রতি ১৫০ মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড অথবা সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্টের অনুলিপি দিতে হবে(৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট হলে বেশি ভালো হয় )যেখানে লাস্ট ব্যালান্স মিনিমাম ২০,০০০ টাকা থাকতে হবে।
৭। আবেদনকারীকে অনলাইন এপ্লিকেশন ফরম এ দেওয়া নির্ধারিত স্থানে ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।
৮। সাক্ষাতের দিন আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে; সব পুরোনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।
৯। বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে সব ধরনের ভারতীয় ভিসার সাক্ষাৎ ওয়াক-ইন পদ্ধতিতে গ্রহণ করা হয়। তাই সরাসরি IVAC এ গিয়ে সাক্ষাৎ কার্য সম্পন্ন করতে হবে।
অনলাইন নিবন্ধনের পর স্ব-শরীরে IVAC এ সাক্ষাৎ এর মাদ্ধমে ভিসা আবেদন ও ডকুমেন্ট জমা দিয়ে আসতে হবে।
বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা ফি
বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতীয় ভিসার জন্য আবেদন করতে কোন ভিসা ফি লাগবে না। তবে ভিসা প্রসেসিং ফি (ভিপিএফ) হিসেবে ৮০০ টাকা প্রদান করতে হবে। যেটি অনলাইনে করা যায়।
ভিসা ফী প্রদান করার জন্য https://payment.ivacbd.com এই লিংকে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করে আপনি যে হাইকমিশন এ ভিসা আবেদন করেছেন সেটি নির্বাচন করুন। এখানে ওয়েবফাইল নাম্বার দিতে হবে। এরপর আবেদনের জন্য নির্ধারিত আইভ্যাক নির্বাচন করুন। আপনার ভিসা আবেদনের টাইপ নির্বাচন করুন। আপনার ব্যক্তিগত তথ্য দিন (যেমনঃ নাম, নাম্বার, ইমেইল আইডি)।
সব তথ্য পূরণ শেষে অনলাইনেই পেমেন্ট করা যাবে। পেমেন্ট করা যাবে ডেবিট, ক্রেডিট, ভিসা, মাস্টার্স কার্ড, আমেরিকান এক্সপ্রেস ডিবিএল নেক্সাস, কিউ ক্যাশ, ফাস্ট ক্যাশ, সিটি টাচ, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, রকেট, বিকাশ, মাইক্যাশ, এমক্যাশ ও এবি থেকে টাকা প্রদান করা হবে।
আপনার ভিসা আবেদন ট্র্যাকিং
অনলাইন ট্র্যাকিং পোর্টাল অ্যাক্সেস
বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা আবেদনের জন্য আপনার আবেদন জমা দেয়ার পর আপনি এর অগ্রগতি ট্র্যাকিং করতে পারবেন। এর অগ্রগতি ট্র্যাকিং করতে বা একসেস পেতে আপনি প্রথমে IVAC ওয়েবসাইটে গিয়ে “ভিসা স্ট্যাটাস ট্র্যাকিং” বিভাগে নেভিগেট করুন।আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর এবং পাসপোর্ট নম্বর লিখুন। “ট্র্যাক অ্যাপ্লিকেশন” বোতামটি ক্লিক করুন।
যেকোনো ধরণের ভ্রমণ সংক্রান্ত বিষয় ও ভিসা,এয়ার টিকেট এর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং ভিসিট করতে পারেন আমাদের ওয়েবসাইট। সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে সেই প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ
