সোনাইছড়ি ট্রেইল বিস্তারিত
সোনাইছড়ি ট্রেইল চট্টগ্রাম জেলার সব থেকে সুন্দর মনোরম একটি ট্রেইল। এই ট্রেইলটি চট্টগ্রাম জেলার মীরসরাই পাহাড় রেঞ্জ এর হাদি ফকিরহাট বাজার এলাকায় অবস্থিত এবং বারৈয়াঢালা অভয়ারণ্যের আওতাভুক্ত ,যার দৈর্ঘ্য ২৮ কিলোমিটার।এটি ডে ট্রিপের জন্য একটি আদর্শ জায়গা। এই ট্রেইলটা এতটাই দুর্গম যে ভরা বর্ষায় এটাতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শীতকালেই এই ট্রেইলে যাওয়া সম্ভব হয়, তাও কিছুটা ঝুঁকি থেকেই যায়। খাড়া সব গিরিখাত, গভীর সব কুম আর পিচ্ছিল রাস্তা, বিশাল আকারের সব পাথর, বাদুরের উৎপাত, জোঁকের ভয়, সব মিলিয়ে এটা যে একটা বেশ কষ্টকর আর এডভেঞ্চারাস জায়গা, তাতে কোন সন্দেহ নেই।এবং অত্যন্ত রোমাঞ্চকর অনুভূতি দেয়। এই ট্রেইলের বাদুইজ্জাখুম বা বাঁদুরে কুম এক সংকীর্ণ অথচ বিস্তৃত গভীর কুম, যার দুপাশের পাথুরে দেয়াল খাড়া ১০০-১৫০ ফুট উচু! উপরের গাছপালা ঠিকরে আলো তেমন আসেনা, ভেতরে হাজার হাজার বাঁদুরের ডানা ঝাপ্টানো আর কিচকিচ চিৎকারে কান পাতা দেয়! আর সেইরকম বাজে গন্ধ সৃষ্টি করে রেখেছে ভয়াবহ এক ভুতুরে আবহ!ট্রেইলের প্রায় শেষের দিকে আছে ঝর্ণা, আছে বিচিত্র সব ক্যাসকেড, আছে বাদুর-কুম বা বাদুইজ্যাকুম। প্রচুর পরিমাণে বাদুরের কারণে এরকম নাম।
সোনাইছড়ি ট্রেইল যাওয়ার উপায়
ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোনো বাসে উঠে হাদি ফকিরহাট বাজারে নেমে যেতে হবে। কমলাপুর থেকে ট্রেনে চড়ে ও সীতাকুণ্ড নেমে হাদি ফকিরহাট যাওয়া যায়। সেখান থেকে হাদি ফকিরহাট জামে মসজিদ এর গলি ধরে হেঁটে অথবা সিএনজি নিয়ে বড়-পাথর যেতে হবে। বড়-পাথর থেকেই ট্রেইল শুরু। হাদি ফকিরহাট গ্রাম শেষে পাহাড়ের শুরু থেকে সোনাই-ছড়ি ট্রেইল এর শেষ পর্যন্ত ট্রেইলটি সম্পন্ন করতে সময় লাগবে প্রায় তিন থেকে পাঁচ ঘণ্টা। এক দিনেই এই এলাকা ঘুরে দেখা সম্ভব।
থাকা-খাওয়ার ব্যবস্থা
সাধারণত একদিনের ভ্রমণে থাকার দরকার পড়বে না। আর এই ট্রেইলটি একদিনেই ঘুরে আসা যায় তাই এখানে থাকার প্রয়োজন নেই তবু নিতান্তই রাতে থাকতে চাইলে মীরসরাই বা সীতাকুন্ডে নিন্মমানের হোটেল পাবেন।তাছাড়া চাইলে মিরসরাই এ কোথাও তাবু করেও থাকা যাবে নিজ দায়িত্বে তবে সেটা একটু রিস্কি হতে পারে। ভালো হোটেলে থাকতে চাইলে চট্টগ্রাম চলে যেতে হবে।
স্থানীয় কারো বাসায় খাবারের ব্যবস্থা করা যেতে পারে গাইডের সাথে কথা বলে। তাদের কাছ থেকে স্বল্প পরিমানের বাজেট এ মোটামোটি ভালোমানের খাবার ব্যবস্থা করা যায়। চাইলে বাজার থেকে অথবা মিরসরাই থেকে ও খাবার বেবস্থা করতে পারেন। সেখানে আপনি মাছ,মাংস,শাক,সবজি,ডাল সব পেয়ে যাবেন।
ভ্রমণের অনেক উটকো ঝামেলা এড়াতে ট্রাভেল এজেন্সীর মাদ্ধমে ভ্রমণ করতে দেশের সবচেয়ে ফিমেল ফ্রেন্ডলি ও বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল এজেন্সী Sports Tourism Bangladesh এর সাথে যোগাযোগ করতে পারেন ,ভ্রমণকে সুন্দর ও আনন্দদায়ক করায় আমাদের প্রথম প্রতিশ্রুতি।
ভ্রমণ সংক্রান্ত যেকোনো বিষয়ে ভিসা ও এয়ার টিকেট জানতে ও সহযোগিতার জন্য ভিজিট করুন আমাদের পেজ :https://www.facebook.com/sportstourismbd
এবং কল করুন : 01820-109 109
ইনটারন্যাশনাল ও ডোমেস্টিক যেকোনো ধরণের ভ্রমণ প্যাকেজ পেয়ে যাবেন আমাদের কাছে।
**সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।(১১৩ পশ্চিম ধানমন্ডি, আরমান খান গলি,ঢাকা ১২০৯)
**** ট্রিপের ৭ দিন আগে ক্যান্সেল করলে টাকা অফেরতযোগ্য
